শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:৫৭ পিএম, ২০২১-১২-০৪
বেহালা থেকে ইডেন গার্ডেনস- দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। নিজ বাসা থেকে ১০ কিলোমিটার দূরের বাইশ গজ একসময় দাপিয়ে বেড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি। শুক্রবার অলরাউন্ড পারফর্ম করে ইডেনে সৌরভ ছড়ালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি। ভারতীয় ক্রিকেট বোর্ডের আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে শুক্রবার (৩ ডিসেম্বর) কলকাতার ইডেনে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহর নেতৃত্বে দুইটি দল ১৫ ওভারের ম্যাচ খেলেছে।
সৌরভ ও জয় দুজনই নিজ নিজ দলের অধিনায়ক ছিলেন। সৌরভের দলে খেলেছেন মোহাম্মদ আজহারউদ্দিনের মতো তারকা ব্যাটার। আর জয়ের দলে খেলেছেন কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। আগে ব্যাটিং করা সচিব একাদশ ১৫ ওভারে ৩ উইকেটে করে ১২৮ রান। সচিব একাদশের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে রিটায়ার্ড নেন জয় শাহ। বল হাতে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন সৌরভ। ১২৯ রান তাড়া করতে নেমে নিজের ব্যাটিং কারিশমা দেখান সৌরভ। ২০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন প্রিন্স অব কলকাতা। জয়দেবের মতো বিসিসিআই সভাপতিও রিটায়ার্ড নেন এই ম্যাচে। শেষ পর্যন্ত সৌরভের অসাধারণ ইনিংস বিফলে যায়। জয়ের ঘূর্ণিজাদুতে (৭ ওভারে ৫৮ রানে ৩ উইকেট) বিসিসিআই সচিব একাদশ ১ রানে জেতে। আজহারউদ্দিনকে মাত্র ২ রানে লেগবিফোরের ফাঁদে ফেলেন জয়। তার বাকি দুই শিকার গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুরজ লোতলিকার এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বর্তমান সভাপতি অভিষেক ডালমিয়া। প্রেসিডেন্ট একাদশ ১ রানে ম্যাচ হেরেছে ঠিকই। তবে সবার মধ্যমণি ছিলেন সৌরভ। স্কয়ার কাট, কাভার ড্রাইভ, বল উড়িয়ে গ্যালারিতে পাঠানো- প্রিন্স অফ কলকাতা দেখালেন, এখনও তিনি আগের সৌরভই আছেন। সংক্ষিপ্ত স্কোর: বিসিসিআই সচিব একাদশ: ১২৮/৩(১৫) (জয় শাহ ৪০ (অবসর), অরুণ ধুমাল ৩৬, জয় শাহ ১০*; সৌরভ গাঙ্গুলি ১/১৯) বিসিসিআই সভাপতি একাদশ: ১২৭/৫ (১৫) (সৌরভ গাঙ্গুলি ৩৫ (অবসর), অভিষেক ডালমিয়া ১৩, মোহাম্মদ আজহারউদ্দিন ২; জয় শাহ ৩/৫৮) ফল: বিসিসিআই সচিব একাদশ ১ রানে জয়ী
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited